ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

টাঙ্গাইলে চাচাতো ভাইয়ের হাতে নির্মম হত্যাকাণ্ড

সারাদেশ | আতিফ রাসেল, প্রতিনিধি,টাঙ্গাইল

(১ বছর আগে) ২ জুলাই ২০২৫, বুধবার, ৯:০৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:০৮ অপরাহ্ন

banglahour

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের নাম জাহাঙ্গীর মণ্ডল (৪৫)। এ ঘটনায় তার স্ত্রী শেফালী বেগম গুরুতর আহত হয়েছেন। রক্তাক্ত এই হত্যাকাণ্ডে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

নিহত জাহাঙ্গীর উপজেলার হেমনগর ইউনিয়নের শাখারিয়া গ্রামের মৃত নাজিম মণ্ডলের ছেলে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—চাচাতো ভাই নজরুল কবিরের ছেলে সেনা সদস্য আরিফুল ইসলাম ওরফে হাসিনুর, তারা মণ্ডলের ছেলে সুজা মণ্ডল, জামাল মণ্ডল, ফরহাদ মণ্ডল, তার ছেলে হৃদয় ওরফে বসু মণ্ডল এবং বাবু ফকিরসহ আরও কয়েকজন।

ঘটনার বিবরণ:
সোমবার (১ জুলাই) রাত ৯টার দিকে সিএনজিতে করে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর ও তার স্ত্রী। নলিন বাজার পার হয়ে শাখারিয়া স্লুইসগেট এলাকায় পৌঁছালে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে জাহাঙ্গীরকে এলোপাতাড়ি মারধর করা হয়। বাধা দিতে গেলে স্ত্রী শেফালী বেগমকেও নির্মমভাবে প্রহার করা হয়। পরে হামলাকারীরা জাহাঙ্গীরকে মুমূর্ষু অবস্থায় ফেলে পালিয়ে যায়।

প্রথমে স্থানীয়রা তাকে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যার কারণ ও পরিবারিক দাবি:
নিহতের পরিবারের দাবি, জাহাঙ্গীর এলাকায় একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি মাদকবিরোধী অবস্থান নেওয়ায় স্থানীয় মাদক কারবারিদের বিরাগভাজন হয়ে পড়েন। অনেকেই তাকে পুলিশের সোর্স হিসেবে সন্দেহ করত, যার জেরেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

নিহতের বড় ভাই শাহ আলম বলেন,আমার ভাইকে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

নিহতের এক ভাতিজি নাম প্রকাশ না করার শর্তে বলেন,চাচাতো ভাইদের সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ছিল। সেই সঙ্গে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সে অনেকের চোখের কাঁটা হয়ে উঠেছিল।

পুলিশের অবস্থান:
গোপালপুর থানার ওসি গোলাম মুক্তাদির আশরাফ বলেন,
"ঘটনার পর রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দ্রুত বিচার দাবি করছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম