ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ ও সড়ক অবরোধ

সারাদেশ | ব্যুরো প্রধান, খুলনা

(১ বছর আগে) ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৭:১৪ অপরাহ্ন

banglahour

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে তাঁর পদত্যাগের দাবিতে খুলনা মহানগরীর দৌলতপুর মোড়সহ বিভিন্ন কলেজের সামনে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ ও সড়ক অবরোধ অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেলে দৌলতপুর মোড়, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, সরকারি সুন্দরবন কলেজ, সিটি কলেজ এবং সুন্দরবন কলেজের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে মিছিল ও বিক্ষোভ করেন।

তারা কমিশনারকে অদক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে উল্লেখ করে অভিযোগ করেন, তাঁর দায়িত্ব নেওয়ার পর থেকে খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপকভাবে অবনতির মুখে পড়েছে। ক্রমবর্ধমান খুন, ছিনতাই ও চুরির ঘটনাসহ নিরাপত্তাহীনতার কারণে খুলনার সাধারণ মানুষ ভয়ে-আতঙ্কে বসবাস করছে। তারা অবিলম্বে কমিশনারের পদত্যাগের দাবি জানান।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯