বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে শহীদ মোহাম্মদ পাবেল আহমদ কামরুলের পরিবারকে সিলেট সিটি কর্পোরেশন থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে শহীদ মোহাম্মদ পাবেল আহমদের ভাই পিপলু আহমদের আবেদনের প্রেক্ষিতে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার পরিবারের হাতে এই অর্থের চেক তুলে দেন। চেক গ্রহণ করেন শহীদ পাবেলের পিতা রফিক উদ্দিন এবং ভাই পিপলু আহমদ। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর উপস্থিত ছিলেন।
পিপলু আহমদ জানান, তাদের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণের উত্তর কানিশাইল গ্রামে হলেও বর্তমানে তারা উত্তর কাজিরবাজার এলাকায় বসবাস করেন। বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সিলেট নগরীর ক্বিনব্রিজ সংলগ্ন আলী আমজদের ঘড়িঘরের রেলিংয়ের পাশে তার ভাই শহীদ হন। তাদের পরিবারের সদস্য সংখ্যা আট জন।
অনুদানটি শহীদ পাবেলের পরিবারের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে, যা তাদের জন্য সাময়িক সহযোগিতা হিসেবে কাজ করবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
