ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিলিতে কৃষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ফলজ চারা ও সার-বীজ বিতরণ

সারাদেশ | আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর)

(১ বছর আগে) ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৭:৪২ অপরাহ্ন

banglahour

দিনাজপুরের হিলিতে ফলের আবাদ বাড়াতে ও কৃষি উন্নয়নে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাঝে ফলজ গাছের চারা এবং সার-বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টায় হাকিমপুর উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

 

উপজেলা কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম জানান:

৫০ জন কৃষককে ৫টি করে লেবু গাছের চারা

৫০ জন কৃষককে ৫টি করে আম গাছের চারা

৪০টি শিক্ষা প্রতিষ্ঠানকে নারিকেল চারা

২০টি শিক্ষা প্রতিষ্ঠানকে তালের চারা ও বেড়া (ঘেরা) সরবরাহ

২০ জন কৃষককে ১০ গ্রাম মরিচ বীজ, ৫ কেজি ডিএপি সার, ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

এই উদ্যোগের মাধ্যমে ফল উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানেও বনায়ন কর্মসূচি প্রসারিত হবে বলে জানান কর্মকর্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান, ভেটেরিনারি সার্জন ডা. মুনতাসির মামুনসহ অন্যান্য কর্মকর্তারা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম