ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষ

সারাদেশ | নাসিম আহমেদ, প্রতিনিধি, পাবনা ।

(১ বছর আগে) ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২:৫২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:০০ পূর্বাহ্ন

banglahour

পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় যাত্রীবাহী একটি বাস ও পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৪ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে পাবনাগামী ‘পাবনা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস পূর্ব বনগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

পুলিশ জানিয়েছে, বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে, যা দুর্ঘটনার প্রধান কারণ হতে পারে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন—সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী এবং সাঁথিয়া উপজেলার আতাইকুলা কারিগরপাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মনসুর আলী।

ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯