ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ

সারাদেশ | এস,এম,হাসিবুল ইসলাম, প্রতিনিধি, পঞ্চগড় ।

(১ বছর আগে) ৫ জুলাই ২০২৫, শনিবার, ৯:৫০ অপরাহ্ন

banglahour

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আবারো পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৫ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে। শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাতে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের খুনিয়া পাড়া এবং অমরখানা ইউনিয়নের সীমান্ত এলাকাদিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়।

বিজিবির সূত্রে জানা গেছে, খুনিয়া পাড়া সীমান্তের মেইন পিলার ৭৬৪-এর ১৯ নম্বর সাব পিলার এলাকা দিয়ে বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের কৈলাশ ক্যাম্পের সদস্যরা ১০ জন (পুরুষ ৫, নারী ৩, শিশু ২) বাংলাদেশিকে পুশইন করে। তারা বাংলাদেশের ভেতরে ১৫০ গজ অগ্রসর হলে ৫৬ বিজিবির শিং রোড বিওপির টহল দল তাদের আটক করে।

একই রাতে অমরখানা সীমান্তের মেইন পিলার ৭৪৩-এর ৩ নম্বর সাব পিলার এলাকা দিয়ে আরও ৫ জন (নারী ২, পুরুষ ১, শিশু ২)কে পুশইন করে বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের বালাচান ক্যাম্পের সদস্যরা। পরে অমরখানা বিওপি সদস্যরা বোর্ড বাজার এলাকায়, যা বাংলাদেশের প্রায় ২.৫ কিলোমিটার অভ্যন্তরে, তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যান।

বিজিবি জানিয়েছে, আটককৃতদের পঞ্চগড় সদর থানায় জিডি মূলে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা বাংলাদেশের খুলনা, বাগেরহাট ও নড়াইল জেলার বাসিন্দা।

এ বিষয়ে বিজিবি কর্মকর্তারা বলছেন, পুশইন একটি গুরুতর আন্তর্জাতিক কূটনৈতিক ইস্যু, যা দুই দেশের চুক্তির পরিপন্থী। এ ধরনের ঘটনা সীমান্তে উত্তেজনা তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন তারা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯