ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার মুন্সীগঞ্জে চলন্ত ট্রেনে কেটে অজ্ঞাত ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

সারাদেশ | রিফাত রহমান, প্রতিনিধি, চুয়াডাঙ্গা।

(১ বছর আগে) ৬ জুলাই ২০২৫, রবিবার, ৬:২০ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ বেদবাড়ী রেলগেটের কাছে চলন্ত ট্রেনে কেটে এক অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৫ জুলাই) দিনগত রাত আনুমানিক ২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পরদিন রবিবার সকালে জিআরপি পুলিশ মরদেহটি উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলস্টেশনে নিয়ে আসে।চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির এসআই জগদীশ কুমার জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, একজন পুরুষের মরদেহ রেললাইনের পাশে পড়ে আছে। শরীর থেকে মাথা সম্পূর্ণ বিচ্ছিন্ন, ডান হাত থেঁতলানো ও একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিল। মৃতের পাশে একটি ছেঁড়া লুঙ্গি ও শার্ট পড়ে থাকতে দেখা গেছে। নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর।ধারণা করা হচ্ছে, খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।ঘটনাস্থলে উপস্থিত পিবিআই পরিদর্শক নাসির উদ্দিন বলেন, মরদেহের মুখমণ্ডল বিকৃত ও হাতের ছাপ নষ্ট হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। আমরা মরদেহ শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছি।পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম