ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা, প্রতিনিধি, ময়মনসিংহ ।

(১ বছর আগে) ৭ জুলাই ২০২৫, সোমবার, ৮:২১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৫৭ পূর্বাহ্ন

banglahour

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের চৌকা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন গফরগাঁও উপজেলার টাঙ্গাব ইউনিয়নের বামুনখালী বটতলা বাজারের ব্যবসায়ী মো. ইকবাল হোসেন (৫৫) এবং অটোরিকশা চালক ওয়াসিম (২৮), যিনি পাঁচবাগের দীঘিরপাড় গ্রামের আবু বকরের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইকবাল হোসেন টাঙ্গাব বটতলা বাজার থেকে অটোরিকশায় চৌকা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইকবাল হোসেন নিহত হন এবং চালক ওয়াসিমসহ আরও তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওয়াসিমকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গফরগাঁও পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকচালক সোহানকে আটক করা হয়েছে। ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম