ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মোংলায় মানববন্ধন

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু, প্রতিনিধি, বাগেরহাট ।

(১ বছর আগে) ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ২:৩৩ অপরাহ্ন

banglahour

সমুদ্র বন্দর ও পর্যটন নগরী মোংলা থেকে রাজধানী ঢাকা পর্যন্ত সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে বাগেরহাটের মোংলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টায় ‘আমরা মোংলাবাসী’ ব্যানারে পৌরসভা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণ ও বক্তব্য দেন:

মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জুলফিকার আলী

মোংলা বন্দর বণিক সমিতির সভাপতি মোঃ হাবিব মাস্টার

মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান

মোংলা নাগরিক সংঘের সভাপতি মোঃ নূর আলম শেখ

পর্যটন ব্যবসায়ী মোঃ আনিসুর রহমান

সুন্দরবন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের মোঃ এমদাদুল হাওলাদার

সাবেক কাউন্সিলর আঃ কাদের, মাঝিমাল্লা ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন 

মোংলা বন্দর, ইপিজেড, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, এবং সুন্দরবন ঘিরে অর্থনৈতিক ও পর্যটন সম্ভাবনা ক্রমেই বাড়ছে। অথচ এখনও মোংলা থেকে ঢাকার সরাসরি কোনো আন্তঃনগর রেল যোগাযোগ নেই, যা এই অঞ্চলের সম্ভাবনাকে বাঁধাগ্রস্ত করছে।

জুলফিকার আলী বলেন, মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালু হলে ব্যবসা-বাণিজ্যে গতি আসবে এবং সাধারণ মানুষ ভোগান্তি থেকে মুক্তি পাবে। পর্যটন উন্নয়নের দিক থেকে গুরুত্বারোপ করে এমদাদুল হাওলাদার বলেন,বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের সঙ্গে ঢাকা তথা দেশের বিভিন্ন এলাকার পর্যটকদের সাশ্রয়ী ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রেল যোগাযোগ চালু জরুরি।সভাপতির বক্তব্যে নূর আলম শেখ বলেন, সরকারের ভারসাম্যপূর্ণ উন্নয়নের অংশ হিসেবে মোংলা-ঢাকা রেল চলাচল শুরু হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে তা বড় ভূমিকা রাখবে।স্থানীয়দের মতে, এই ট্রেন চালু হলে মোংলার রপ্তানি-আমদানি বাণিজ্য, শ্রমিক যাতায়াত ও পর্যটন আরও গতিশীল হবে। বক্তারা দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।



মোংলা-ঢাকা ও ঢাকা-মোংলা দুটি আন্তঃনগর ট্রেন অবিলম্বে চালু করা হোক।

???? শেষে স্মারকলিপি প্রদান:
মানববন্ধন শেষে স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ে পাঠানো হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম