ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কৃষির উন্নয়নে নতুন মাত্রা যোগ

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু, প্রতিনিধি, বাগেরহাট।

(১ বছর আগে) ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৬:২৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:২৮ অপরাহ্ন

banglahour

বাগেরহাটের মোংলা ও রামপাল উপজেলায় অনুষ্ঠিত হয়েছে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়িত ও ওয়ার্ল্ড ব্যাংক, আইএফএডি এবং কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত Agricultural Growth Acceleration and Rural Transformation for New Generation (PATTAR) প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। মঙ্গলবার (৮ জুলাই) মোংলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কংগ্রেসে একটি বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মোতাহার হোসেন এবং খুলনার সিনিয়র মনিটরিং অফিসার মো. মোসাদ্দেক হোসেন। এছাড়াও বক্তব্য দেন মোংলা ও রামপালের কৃষি কর্মকর্তাগণ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, রামপাল প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সফল কৃষক প্রতিনিধি। বক্তারা বলেন, পাটনার ফিল্ড স্কুল প্রকল্প মাঠপর্যায়ে কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক টেকসই কৃষি প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার একটি কার্যকর উদ্যোগ। এটি শুধু কৃষকদের সক্ষমতা বৃদ্ধিই নয়, বরং জলবায়ু সহনশীল উৎপাদন ও বাজারমুখী কৃষি চর্চাকেও উৎসাহিত করে।কৃষকদের উপস্থাপনায় উঠে আসে কীটনাশক ব্যবস্থাপনা, আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগ, ফসল চাষের নতুন কৌশল এবং স্থানীয় বাজারে কৃষিপণ্য বিপণনের বাস্তব অভিজ্ঞতা। উল্লেখ্য, PATTAR প্রকল্পটি দেশের ৪০টি উপজেলায় কৃষি উন্নয়ন এবং প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের আত্মনির্ভর করে তুলতে কাজ করছে। এর মাধ্যমে একটি সবুজ, উৎপাদনশীল ও বাজারবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে চলেছে সরকার।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯