ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সাকিব আল হাসানের খোলামেলা স্বীকারোক্তি

খেলা | অন্তর, স্টাফ রিপোর্টার, ঢাকা।

(১ বছর আগে) ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১২:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৫৮ পূর্বাহ্ন

banglahour

জাতীয় দলের বাইরে প্রায় এক বছর, তবুও জনপ্রিয়তায় ভাটা পড়েনি সাকিব আল হাসানের। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। অংশ নিচ্ছেন গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি প্রতিযোগিতায়। সেখানেই এক ঘরোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যক্তিগত সম্পর্ক ও বন্ধুত্ব নিয়ে দিয়েছেন খোলামেলা কিছু মন্তব্য।

অনূর্ধ্ব-১৯ দলে একসঙ্গে পথচলা শুরু সাকিব, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের। দীর্ঘ দুই দশকের বেশি সময় একসঙ্গে কাটিয়েছেন মাঠে ও মাঠের বাইরে। এ প্রসঙ্গে সাকিব বলেন,

“আমরা ২০-২৫ বছর একসঙ্গে খেলেছি। তামিম ও মুশফিক ভাই আমার ভালো বন্ধু।”

তবে বন্ধুত্ব নিয়ে তার বাস্তবতা-বোঝা উপলব্ধি অনেক গভীর। বলেন, “বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই। ক্রিকেটে আমার অনেক ভালো বন্ধু আছে, কিন্তু বিশ্বাসযোগ্য বন্ধু খুব কম। যাকে আপনি বিশ্বাস করতে পারেন, সেই-ই আপনার আসল বন্ধু।”

জাতীয় দলের আরেক পেসার রুবেল হোসেন ও তাসকিন আহমেদের সঙ্গেও দারুণ সম্পর্ক সাকিবের।

“ক্রিকেটের বাইরে আমরা অনেক মজা করে সময় কাটিয়েছি। বিশেষ করে রুবেল, তাসকিন—তাদের সঙ্গে আমার দারুণ সম্পর্ক,” বলেন সাকিব।

সাকিবের কথায় স্পষ্ট, সময়ের সঙ্গে সম্পর্কের সংজ্ঞা বদলে গেছে তার কাছে। দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকেই গড়ে উঠেছে এই উপলব্ধি—বন্ধু সবাই হতে পারে, কিন্তু বিশ্বাসযোগ্য বন্ধু খুব কম।

 

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম