ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সাপের আতঙ্কে ডাম্বুলায় বাংলাদেশ দল

খেলা | আরেফিন জুয়েল, স্টাফ রিপোর্টার।

(১ বছর আগে) ১২ জুলাই ২০২৫, শনিবার, ২:৩৬ অপরাহ্ন

banglahour

শ্রীলঙ্কার ডাম্বুলা—ক্রিকেট ভেন্যু হিসেবে বেশ পরিচিত। তবে বাংলাদেশ দলের এবারের সফরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘নাগিন ড্যান্স’ নয়, বরং উঠে এসেছে একেবারে বাস্তব এক আতঙ্ক—সাপ বাংলাদেশ দল যখন ডাম্বুলায় পৌঁছেছে, তখন থেকেই দলের ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে পড়েছে বিষধর সাপের আতঙ্ক। হোটেল রুম, বারান্দা, এমনকি খাটের নিচেও নাকি সাপের দেখা মিলেছে বলে গুঞ্জন। বিষয়টি নিয়ে কলম্বোর প্রেসবক্সে প্রশ্ন করা হলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার প্রসন্ন রদ্রিগো প্রথমে কিছুটা অবাক হলেও পরে জানান, “শ্রীলঙ্কার প্রায় সব এলাকাতেই সাপ আছে, ডাম্বুলাও তার ব্যতিক্রম নয়। উল্লেখযোগ্য, কয়েক বছর আগেই প্রেমাদাসা স্টেডিয়ামে বাউন্ডারির পাশে দেখা গিয়েছিল একটি বিশালাকৃতির সাপ। স্থানীয়রা জানিয়েছিলেন, সেটি বিষধর না হলেও আতঙ্ক ছিল প্রবল। দলের পেসার তাসকিন আহমেদ মজা করে বলেন, “সাপ নিজের চোখে দেখিনি, তবে শুনেছি বারান্দায় নাকি আসে!” একই সঙ্গে দলের দুই অভিজ্ঞ সদস্য মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজও ছিলেন ২০১৭ সালের সেই ডাম্বুলা সফরের দলে যেখানে এমন আতঙ্ক নতুন নয়। বিশেষজ্ঞরা বলছেন, ডাম্বুলার আর্দ্র ও জঙ্গলঘেরা পরিবেশে সাপের বিচরণ স্বাভাবিক হলেও, শহরটি এখন আগের চেয়ে অনেক নিরাপদ ও আধুনিক। তবে সাপের উপস্থিতি পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ক্রিকেটারদের কাছে মাঠের সবচেয়ে বড় ‘সাপ’ এখন আর প্রাকৃতিক নয়, বরং প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে হার এড়াতে বাংলাদেশকে খেলতে হবে সবশেষ শক্তি দিয়ে। হয়তো এবার শ্রীলঙ্কারাই ‘নাগিন নাচের’ জবাব দিতে চাইবে নিজেদের স্টাইলে ছোবল মেরে।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম