ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মেসির জোড়া গোলে ইতিহাস, থেমে গেল ন্যাশভিলের অপরাজিত যাত্রা

খেলা | স্পোর্টস রিপোর্টার, আরফিন জুয়েল

(১ বছর আগে) ১৩ জুলাই ২০২৫, রবিবার, ২:৫৩ অপরাহ্ন

banglahour

মেজর লিগ সকারে লিওনেল মেসির জাদু থেমে নেই। ন্যাশভিল এসসির বিপক্ষে জোড়া গোল করে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। তাঁর অনন্য পারফরম্যান্সে ইন্টার মায়ামি ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে থামিয়ে দিয়েছে ন্যাশভিলের টানা ১৫ ম্যাচের অপরাজিত যাত্রা।

ম্যাচের ১৭তম মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল করে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন মেসি। দ্বিতীয়ার্ধে ন্যাশভিল সমতা ফেরালেও ৬২তম মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুল কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।এই জয়ে ইন্টার মায়ামি পেয়েছে টানা পঞ্চম জয় এবং সাপোর্টারস শিল্ড তালিকায় উঠে এসেছে পঞ্চম স্থানে। দলের লক্ষ্য এখন টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়।

চলতি লিগে এটি মেসির ১৬তম ম্যাচ এবং তাঁর গোলসংখ্যা ১৬। সমান সংখ্যক গোল করলেও ন্যাশভিলের স্যাম সারিজ খেলেছেন ২১টি ম্যাচ। ক্লাব ক্যারিয়ারে এটি মেসির ৬৬ ম্যাচে ৫৫তম গোল।ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, “এই বয়সেও ও যেভাবে পারফর্ম করছে, তা সত্যিই বিস্ময়কর। ও শুধু গোল করে না, গোটা দলকে নেতৃত্ব দেয়। মাঠে ওর উপস্থিতি মানেই বাড়তি অনুপ্রেরণা।”

৩৮ বছর বয়সী মেসি টানা সাত ম্যাচে ৯০ মিনিট করে মাঠে ছিলেন, যার মধ্যে চারটি ছিল ক্লাব বিশ্বকাপের ম্যাচ। মাসচেরানো আরও বলেন, “ওর ফিটনেস এখনও চমৎকার। তবে সামনে ওকে সময়মতো বিশ্রাম দেওয়া হবে।”

মেসির ধারাবাহিকতা আবারও প্রমাণ করল—বয়স তাঁর কাছে শুধুই একটি সংখ্যা।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম