ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল, ২০ জুলাই মাঠে গড়াবে প্রথম ম্যাচ

খেলা | স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ১৬ জুলাই ২০২৫, বুধবার, ১:১৩ অপরাহ্ন

banglahour

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। বুধবার (১৬ জুলাই) সকালে করাচি হয়ে ঢাকায় নামেন দলের অধিনায়ক সালমান আলি আগা, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, সাইম আইয়ুব, আবরার আহমেদ, ফাহিম আশরাফ ও খুশদিল শাহসহ প্রথম বহরের সদস্যরা। দলের বাকি খেলোয়াড়রা বিকেলে ঢাকায় আসার কথা রয়েছে।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এই হাইভোল্টেজ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২০ জুলাই। পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই। তিনটি ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

বাংলাদেশ সফরে আসার আগে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা বলেন,
“বাংলাদেশ নিজেদের কন্ডিশনে সবসময়ই ভয়ংকর প্রতিপক্ষ। ইতিহাস ঘাটলেই দেখা যায়, তারা অনেক বড় দলকে হারিয়েছে। এই সফর যে সহজ হবে না, তা আমরা ভালো করেই জানি। সেই অনুযায়ী আমরা প্রস্তুত।

নিজের নেতৃত্ব ও দল পরিচালনা প্রসঙ্গে সালমান বলেন,
আন্তর্জাতিক ক্রিকেট প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি করে। ক্রিকেটকে আমি জীবন হিসেবেই দেখি। যেভাবে জীবন এগোয়, তেমনি এগিয়ে নিতে চাই আমার ক্রিকেট ক্যারিয়ার।”

এদিকে, গত মাসে পাকিস্তান সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছে বাংলাদেশ দল। তবে এবার ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে প্রস্তুত হচ্ছে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা। সিরিজ ঘিরে দুই দলের মধ্যেই চলছে কৌশল নির্ধারণ ও অনুশীলনের ব্যস্ততা।

ক্রিকেটপ্রেমীদের জন্য জমজমাট এক সিরিজ উপহার দিতেই দুই দলই প্রস্তুত—এখন অপেক্ষা মাঠে বল গড়ানোর।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম