ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দলে সুযোগ পেয়েই রেকর্ড গড়লেন শেখ মাহাদী হাসান

খেলা | স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৪:০৮ অপরাহ্ন

banglahour

সিরিজ নির্ধারণী ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে নিজের জাত চেনালেন শেখ মাহাদী হাসান। ইনজুরির কারণে মূল একাদশে না থাকা মেহেদী হাসান মিরাজের জায়গায় দলে সুযোগ পেয়েই রেকর্ড গড়ে ফেললেন এই তরুণ ডানহাতি অফ স্পিনার।

বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। তবে ম্যাচের শুরু থেকেই তাদের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন বাংলাদেশের বোলাররা।

প্রথম ওভারে শরিফুল ইসলামের বলে কুশাল মেন্ডিস ক্যাচ তুলে দেন তাওহিদ হৃদয়ের হাতে। এরপর আক্রমণে এসে মাহাদী হাসান নিজের প্রথম স্পেলেই শ্রীলঙ্কার টপ অর্ডারে ধস নামান।

টানা তিন ওভারে তিন উইকেট তুলে নেন মাহাদী। প্রথমে ফিরিয়ে দেন অভিজ্ঞ কুশাল পেরেরাকে। এরপর তিন বছর পর দলে ফেরা দীনেশ চান্দিমালকেও থামিয়ে দেন। তৃতীয় উইকেট হিসেবে ফেরান বর্তমান অধিনায়ক চারিথ আসালাঙ্কাকে।

মাহাদীর প্রথম স্পেল শেষ হয় ৩ ওভারে ১১ রানে ৩ উইকেট নিয়ে। এরপর দ্বিতীয় স্পেলে আরও একবার আঘাত হানেন। ৪৬ রান করা ওপেনার পাথুম নিশাঙ্কাকে বোল্ড করে নিজের চতুর্থ উইকেট পূর্ণ করেন।

মোট ৪ উইকেট নিয়ে শেখ মাহাদী হাসান হয়ে উঠেছেন ম্যাচে বাংলাদেশের বোলিং আক্রমণের মূল অস্ত্র। বল হাতে এমন ছন্দময় পারফরম্যান্সে নিশ্চিতভাবেই জাতীয় দলে নিজের জায়গা আরও শক্ত করলেন এই উদীয়মান স্পিনার।

বিশেষজ্ঞরা বলছেন, গুরুত্বপূর্ণ ম্যাচে এমন পারফরম্যান্স শুধু প্রতিভার নয়, মানসিক দৃঢ়তারও পরিচয়। শেখ মাহাদীর এই নৈপুণ্য ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটে বড় অবদান রাখবে বলেই আশাবাদী তারা।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম