ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গ্লোবাল সুপার লিগের ফাইনালে আবারও রংপুর রাইডার্স

খেলা | স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৪:১৫ অপরাহ্ন

banglahour

দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের হাতছানি বাংলাদেশের দলটির সামনে গ্লোবাল সুপার লিগে ফের একবার চমক দেখালো বাংলাদেশের প্রতিনিধি রংপুর রাইডার্স। টানা তৃতীয় জয়ে এবারের আসরের ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দলটি। সর্বশেষ ম্যাচে তারা ৮ রানের নাটকীয় জয় পেয়েছে সাকিব আল হাসানের দল দুবাই ক্যাপিটালসের বিপক্ষে। প্রথমে ব্যাট করে রংপুর রাইডার্স ৫ উইকেটে তোলে ১৫৮ রান। জবাবে দুবাই ক্যাপিটালস থামে ১৯.২ ওভারে ১৫০ রানে। ম্যাচের শেষ দিকে ছিল চরম উত্তেজনা। শেষ ১২ বলে দুবাইয়ের প্রয়োজন ছিল মাত্র ২৮ রান। আজমতউল্লাহ ওমরজাইয়ের প্রথম চার বলেই কায়েস আহমেদ তুলে নেন ১৮ রান, সঙ্গে একটি ওয়াইড—সমীকরণ দাঁড়ায় ৮ বলে ৯ রান। তবে পঞ্চম বলে কায়েস ক্যাচ তুলে দেন জাদরানের হাতে। এরপর শেষ ওভারে খালেদ আহমেদের দ্বিতীয় বলে শেষ ব্যাটার ডমিনিক ড্রেকস আউট হন—ক্যাচটি আবারও জাদরানের। ফলে রোমাঞ্চকর ম্যাচে ৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর রাইডার্স। রংপুরের বোলিং আক্রমণের নায়ক সাইফ হাসান, মাত্র ২০ রানে নিয়েছেন ৩ উইকেট। ব্যাট হাতে ম্যাচসেরা হন ইফতিখার আহমেদ—৩২ বলে ৪১ রানের অনবদ্য ইনিংসে অপরাজিত থাকেন। সৌম্য সরকার করেন ২৮ বলে ৪ ছক্কায় ৩৬ রান, আর অধিনায়ক নুরুল হাসান ১৮ বলে অপরাজিত ৩৪ রান করে ইনিংসের ঝালিয়ে দেন। সাকিব আল হাসান বল হাতে দারুণ নিয়ন্ত্রিত ছিলেন—৪ ওভারে ১৬ রান দিয়ে নেন ১ উইকেট। তবে ব্যাট হাতে ছিলেন ব্যর্থ, মাত্র ৬ বলে ৩ রান করে সাইফ হাসানের বলে নুরুলের গ্লাভসে স্টাম্পিং হন।এই জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রংপুর পয়েন্ট তালিকার শীর্ষে। আজকের ম্যাচে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের কাছে হারলেও ফাইনাল নিশ্চিত তাদের। অন্যদিকে, গায়ানা অ্যামাজন ফেভারিট হিসেবে ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ—তাদের সংগ্রহ ৩ ম্যাচে ৪ পয়েন্ট।

রংপুর রাইডার্সের সামনে এখন আরও একটি ফাইনাল। আর বাংলাদেশের ক্রিকেটভক্তদের সামনে নতুন করে আরেকটি শিরোপার স্বপ্ন।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম