ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পাংশায় চরাঞ্চলের ১৩০ পরিবারে হাঁস ও খাদ্য উপকরণ বিতরণ

সারাদেশ | ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি।

(১ বছর আগে) ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৩:৫৯ অপরাহ্ন

banglahour

রাজবাড়ীর পাংশা উপজেলার নদী বিধৌত চরাঞ্চলের ১৩০ জন সুফলভোগীর মধ্যে হাঁস ও খাদ্য উপকরণ বিতরণ করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রত্যেক উপকারভোগীকে ২১টি উন্নত জাতের হাঁস (খাকি ক্যাম্পবেল ও জিনডিং) এবং ৩ বস্তা (মোট ৭৫ কেজি) ড্রাক ফিড সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. আবু দারদা, রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস, পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পৃথ্বীজ কুমার দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চরাঞ্চলের একাধিক উপকারভোগী বলেন, আমাদের স্বামীরা মাঠে কৃষিকাজ করে সংসার চালান। ২১টি হাঁস পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে। এটি আমাদের পরিবারের জন্য আশীর্বাদস্বরূপ।

রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস বলেন, উপকারভোগীদের ২ দিনব্যাপী হাঁস পালনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া হাঁস পালনের ঘর নির্মাণে ৮ হাজার ৮০০ টাকা করে সহায়তা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে।

তিনি আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলের পরিবারগুলোতে অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং প্রাণিসম্পদ উৎপাদনে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চাই আমরা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯