ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রেফারিদের দক্ষতা ও পেশাদারিত্বে নতুন মাত্রা: শুরু হলো ‘ম্যাচ রেফারি ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ ২০২৫

খেলা | আরফিন জুয়েল, স্পোর্টস রিপোর্টার, ঢাকা

(১ বছর আগে) ২৭ জুলাই ২০২৫, রবিবার, ২:৫১ অপরাহ্ন

banglahour

ক্রিকেটে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নৈতিকতার মান আরও উন্নত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করেছে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি ‘ম্যাচ রেফারি ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ ২০২৫’। ২৬ ও ২৭ জুলাই দুইদিনব্যাপী এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের (SBNCS) কনফারেন্স হলে।

বিসিবির আম্পায়ার্স কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই ওয়ার্কশপের মূল প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিবির প্রধান ম্যাচ রেফারি এএসএম রকিবুল হাসান। এতে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন স্তরের অভিজ্ঞ ও নবীন ম্যাচ রেফারি, সাবেক ক্রিকেটার এবং বিসিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ওয়ার্কশপের অন্যতম আকর্ষণ ছিল রেফারিদের জন্য প্রণীত ‘The PCT Code’ – যা তাদের আদর্শ নৈতিক দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। এই কোডে স্থান পেয়েছে সাতটি মূলনীতি:

Leadership

Accountability

Enjoyment

Pride

Respect

Trust

Integrity

প্রশিক্ষণ সেশনের বিভিন্ন কার্যক্রম ও আলোচনা পর্বে এসব মূল্যবোধকে বাস্তব জীবনে প্রয়োগ করার উপায় নিয়ে বিস্তর আলোচনা হয়। অংশগ্রহণকারীরা জানান, প্রশিক্ষণ শেষে তারা আরও আত্মবিশ্বাসী এবং পেশাদার অনুভব করছেন।

সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন,এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি শুধু ম্যাচ রেফারিদের মানোন্নয়নেই নয়, দেশের ক্রিকেটের সামগ্রিক শৃঙ্খলা ও কাঠামোগত উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি রেফারিদের ভূমিকা, আম্পায়ারিং সম্পর্কিত বিদ্যমান চ্যালেঞ্জ এবং বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সংশ্লিষ্টদের মতে, এই ওয়ার্কশপ নিঃসন্দেহে দেশের রেফারিদের আরও দক্ষ, আত্মবিশ্বাসী ও পেশাদার করে গড়ে তুলবে, যা মাঠের খেলার মানোন্নয়নে কার্যকর অবদান রাখবে।


 

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম