ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জ করিমগঞ্জে মোটরসাইকেল-টিভি ফুটবল টুর্নামেন্টে দর্শনার্থীদের ঢল

খেলা | সোহেল চৌধুরী কিশোরগঞ্জ,প্রতিনিধি

(১ বছর আগে) ৩০ জুলাই ২০২৫, বুধবার, ১১:৩৭ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হলো মোটরসাইকেল-টিভি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর জমজমাট দ্বিতীয় সেমিফাইনাল খেলা। খেলাটি দেখতে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে উল্লাসে মুখর ছিল পুরো মাঠ ও আশপাশ।

বুধবার (৩০ জুলাই) বিকেল ৫টায় শুরু হওয়া খেলায় নানশ্রী স্পোর্টিং ক্লাব ২-০ গোলে জয়কা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ফাইনালে ওঠে।

বর্ণাঢ্য অতিথিদের উপস্থিতি

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম (ভিপি সুমন)। তিনি বলেন,খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। জয়-পরাজয় থাকবেই, কিন্তু ক্রীড়াচর্চা থাকলে সমাজ হবে সুস্থ।

উদ্বোধক ছিলেন হাজী মো. এনায়েত শেখ, সভাপতি, জয়কা ফুটবল খেলার মাঠ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফেরদৌস আহমেদ নেভিন, সাবেক সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা ছাত্রদল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

আশরাফ হোসেন পাভেল, সভাপতি, করিমগঞ্জ পৌর বিএনপি

এডভোকেট দেলোয়ার হোসেন, সহ-সভাপতি, করিমগঞ্জ উপজেলা বিএনপি
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।

রেকর্ডসংখ্যক দর্শক

খেলা দেখতে আসা দর্শকদের মধ্যে এক আবেগঘন মন্তব্য করেন অ্যাডভোকেট মামুন। তিনি বলেন,আমি জীবনে অনেক জায়গায় খেলা দেখেছি, কিন্তু এত দর্শক এক জায়গায় আগে কখনো দেখিনি। সেমিফাইনালে উপস্থিত দর্শকসংখ্যা ছিল প্রায় ১৫ হাজার। আয়োজক কমিটি ও স্থানীয় ক্রীড়াবিদরা জানান, আগামীতে টুর্নামেন্টের পরিসর আরও বড় করার পরিকল্পনা রয়েছে।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম