ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নবীনগরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে উচ্ছ্বাস

খেলা | জহির রায়হান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

(১ বছর আগে) ১ আগস্ট ২০২৫, শুক্রবার, ১১:১১ অপরাহ্ন

banglahour

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে বীরগাঁও ইউনিয়নের আমতলী সাহেববাড়ির আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের উদ্যোগে বাইশমৌজা বাজার ব্রিজসংলগ্ন মাঠে এ খেলার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ম্যাচের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও গাজী টিভির জেলা প্রতিনিধি জহির রায়হান।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শুধু শরীরচর্চাই নয়, মানসিক সুস্থতাও নিশ্চিত করে। খেলাধুলা করার মাধ্যমে পারস্পরিক বন্ধন ও সামাজিক সম্প্রীতি গড়ে ওঠে।

খেলায় ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনা সমর্থকদের ২-০ গোলে পরাজিত করে জয় লাভ করে। ম্যাচটি পরিচালনা করেন মো. রবিন।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন আমতলী সাহেববাড়ির বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান চৌধুরী, মো. খায়েস মিয়া, ডা. আল মামুন, সোহাগ মিয়া ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম