জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পঞ্চগড়ে শুরু হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। মঙ্গলবার বিকেলে জেলা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতের আমির ইকবাল হোসেন, পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্যরা।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে অতিথিরা অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন ও ফটোসেশনে অংশ নেন।
উদ্বোধনী খেলায় সদর উপজেলা দল ৫-২ গোলে দেবীগঞ্জ পৌরসভা দলকে পরাজিত করে।
টুর্নামেন্টে জেলার পাঁচ উপজেলা ও তিন পৌরসভাসহ মোট আটটি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
