ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পারফরম্যান্সে ফিরতে ছোটবেলার কোচের শরণাপন্ন নাহিদ রানা

খেলা | আরফিন জুয়েল অন্তর স্পোর্টস রিপোর্টার

(১ বছর আগে) ৬ আগস্ট ২০২৫, বুধবার, ৩:০৯ অপরাহ্ন

banglahour

পাকিস্তান সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করার পর শ্রীলঙ্কা সিরিজ এবং ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষেও উপেক্ষিত ছিলেন উদীয়মান পেসার নাহিদ রানা। ফলে এক দীর্ঘ বিরতির মধ্যে দিয়ে যেতে হয়েছে এই গতিময় বোলারকে।

তবে জাতীয় দলে জায়গা হারালেও অনুশীলন থেকে বিরত ছিলেন না তিনি। মিরপুরে চলছিল তার নিয়মিত প্রস্তুতি। কিন্তু পারফরম্যান্সে ছিল কিছুটা ভাটা, সঙ্গে ছন্দপতন। তাই আবার ফিরে গেছেন তার শিকড়ে—যেখানে একসময় শুরু হয়েছিল ক্রিকেট-যাত্রা। আস্থার জায়গা ছিল যে কোচের ওপর, সেই আলমগীর কবিরের অধীনেই এখন আবার কঠোর অনুশীলনে ব্যস্ত নাহিদ রানা।

ঢাকার কোলাহল পেরিয়ে গেছেন পুবাইলের বিকেএসপি-তে। মিডিয়ার চোখ এড়িয়ে, অনেকটাই আড়ালে নিজেকে ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। পরিচিত কোচ, নিরিবিলি পরিবেশ, পরিচিত উইকেট—সব মিলিয়ে মনে হচ্ছে এখানেই হয়তো আবার গড়ে উঠছে নতুন এক নাহিদ রানা।

বিকেএসপির উইকেটে লম্বা সময় ধরে বল করেছেন তিনি। বিশেষ করে গতি ধরে রেখে লাইন-লেন্থে ধারাবাহিকতা ফিরিয়ে আনতেই বেশি মনোযোগী এই পেসার।

তবে সমালোচনাও রয়েছে। অনেকে মনে করেন, ধারাবাহিকভাবে নির্দিষ্ট লাইন ও লেন্থে বল করতে পারেন না তিনি। ইনসুইং ও আউটসুইং নিয়েও রয়েছে প্রশ্ন। কিন্তু এসব সমালোচনার তোয়াক্কা না করেই নিজেকে প্রস্তুত করছেন চুপিচুপি, নতুন এক প্রত্যাবর্তনের জন্য।

অল্প বয়সেই গতি দিয়ে দেশ-বিদেশে সাড়া ফেলেছেন নাহিদ রানা। খেলেছেন ফ্র্যাঞ্চাইজি লিগেও। তরুণ বয়সেই হয়ে উঠেছেন অভিজ্ঞ।

তাই ক্রিকেট বিশ্লেষকদের ধারণা, খুব শিগগিরই আবার জাতীয় দলের দরজায় কড়া নাড়তে দেখা যাবে তাকে। ফিরে আসবেন আরও শানিত, আরও আগ্রাসী রূপে—একটি আগুনঝরা ফুলকির মতো।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম