ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তারেক রহমান হবেন আগামীতে দক্ষিণ এশিয়ার আইকনিক রাষ্ট্রনায়ক সাঈদ খান

সারাদেশ | পিরোজপুর প্রতিনিধি: মো. মিজানুর রহমান

(১ বছর আগে) ২২ আগস্ট ২০২৫, শুক্রবার, ১০:৩৩ অপরাহ্ন

banglahour

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক সাঈদ খান বলেছেন, তারেক রহমান হবেন আগামীতে দক্ষিণ এশিয়ার আইকনিক রাষ্ট্রনায়ক। তিনি ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

বৃহস্পতিবার রাতে পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাঈদ খান বলেন, শুধু নামের কারণে বিগত সরকার জিয়ানগর উপজেলায় কোন উন্নয়ন করেনি। আগামীতে এই উপজেলাই হবে দেশের সবচেয়ে বেশি পুরস্কৃত উপজেলা। তিনি আরও বলেন, বিগত সরকারের দমন-নিপীড়নে আমরা কেউ রক্ষা পাইনি। বাড়িতে ঘুমাতে পারিনি, পরিবার পরিজন রেখে পালিয়ে থাকতে হয়েছে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শীর্ষ নেতৃত্বের নির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, দলে বিভেদ করা যাবে না। এছাড়া তিনি জানান, জিয়াউর রহমান ফাউন্ডেশন কৃষকদের জন্য কমল বীজ নামের নতুন ধানের জাত উদ্ভাবন করেছে, যা কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম