ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তরুণ প্রজন্মকে খেলাধুলা ও জ্ঞান বিকাশের মাধ্যমে জনশক্তিতে রূপান্তরের অঙ্গীকার

খেলা | শেখ লিয়াকত হোসেন, ব্যুরো প্রধান, খুলনা।

(১ বছর আগে) ৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৯:৪০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৩৭ অপরাহ্ন

banglahour

খুলনার ফুলতলায় জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বক্তব্য রাখছেন প্রধান অতিথি আলী আসগর লবী।

খুলনার ফুলতলায় শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দামোদর ইউনিয়নের গাড়াখোলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের আয়োজন করে দামোদর ইউনিয়ন বিএনপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের ধানের শীষের প্রার্থী, খুলনা মহানগর বিএনপির সাবেক আহবায়ক, সাবেক সংসদ সদস্য ও বিসিবির সাবেক সভাপতি আলী আসগর লবী। খেলা উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশার, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, জেলা বিএনপির সদস্য ওয়াহিদ হালিম ইমরান ও আইনজীবী আবু জাফর মানিক।

প্রধান অতিথির বক্তব্যে আলী আসগর লবী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ধরে রাখার উদ্দেশ্যে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধে তার ভূমিকা তুলে ধরা এবং খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই এর লক্ষ্য।

তিনি আরও বলেন, “আজকের খেলায় হাজারো মানুষের সমাগম প্রমাণ করে যে মানুষ খেলা ভালোবাসে এবং এ অঞ্চলের মানুষের কাছে আমার অবস্থান সুদৃঢ় হয়েছে। তরুণদের খেলাধুলা ও জ্ঞান বিকাশের মাধ্যমে জনশক্তিতে রূপান্তর করার প্রতিশ্রুতি দিচ্ছি। ডিসেম্বর মাসে ইউনিয়ন ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে।”

অনুষ্ঠানে ফুলতলা উপজেলা ও রূপসা উপজেলা বিএনপির নেতারা, স্থানীয় যুবদল ও জাসাস নেতারা উপস্থিত ছিলেন। খেলার আগে আলী আসগর লবী গাড়াখোলা খাঁ বাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। খেলা শেষে তিনি যুগনীপাশা ও বেজেরডাঙ্গায় গণসংযোগ করেন।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম