ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মহিপুরে ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জেলে দগ্ধ

সারাদেশ | পটুয়াখালী প্রতিনিধি

(১০ মাস আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৩:৩৭ অপরাহ্ন

banglahour

পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে একটি মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জেলে অগ্নিদগ্ধ হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে খাপড়াভাঙ্গা নদীর আলমগীর মৃধার তেলের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ জেলেদের মধ্যে জহির হোসেন (৫৫)-এর শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে গেছে। তাকে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্য দুই জেলে শহিদুল ইসলাম (৩০) ও সাইফুল ইসলাম (৩০) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ফারুক মাঝির নামবিহীন ট্রলারটি খাপড়াভাঙ্গা নদীতে নোঙর করা অবস্থায় ছিল। সকালে রান্নার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিদগ্ধ জেলেদের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯