ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মুক্তাগাছায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

খেলা | ময়মনসিংহ প্রতিনিধি ।

(১ বছর আগে) ১৫ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ৪:০৫ অপরাহ্ন

banglahour

গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে ও যুব সমাজকে মাঠমুখী করতে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৯নং কাশিমপুর ইউনিয়নের নামা মহিষতারা এতিমখানা বাজার যুব সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী হা-ডু-ডু প্রতিযোগিতা।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নামা মহিষতারা বাজার সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে হাজারো দর্শকের উপস্থিতিতে খেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল – মাদক ছেড়ে মাঠে চল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত খেলায় অংশ নেন এলাকার নবীন ও প্রবীণ খেলোয়াড়রা। খেলার প্রথমার্ধে প্রবীণ দল এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত নবীন দল বিজয়ী হয়। পরে চ্যাম্পিয়ন দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি এলইডি টিভি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ৯নং কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম কেরানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, ৯নং ওয়ার্ড বিএনপির আতিকুর রহমান, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সিদ্দিক মেম্বার, যুবদল নেতা সাইদী সাহেব, মহিবুর রহমান ফরাজী, দ্বীন মোহাম্মদ, স্বেচ্ছাসেবক দলের মনিরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক জিন্নাত আলী।

খেলার আয়োজন করেন যুবদল নেতা মোঃ সাদাম হোসেন, মোঃ মিজানুর রহমান ও মোঃ মোসলেম উদ্দিন।

বক্তারা বলেন, হা-ডু-ডু গ্রামবাংলার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় লোকখেলা। এক সময় বাংলার প্রায় প্রতিটি গ্রামে এ খেলার প্রচলন ছিল। কিন্তু প্রযুক্তির বিনোদনের ভিড়ে ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে গেছে এ ঐতিহ্য। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং মাঠে ফেরাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকরা ভবিষ্যতে আরও ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করার পরিকল্পনার কথাও জানান।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম