ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুয়াকাটার কাউয়ার চর সৈকত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

সারাদেশ | পটুয়াখালী প্রতিনিধি ।

(১ বছর আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ১২:৪৭ অপরাহ্ন

banglahour

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকার কাউয়ার চর সৈকত থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের দেয়া খবরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের আনুমানিক বয়স প্রায় ৪০ বছর। উদ্ধারকৃত মরদেহের পরনে ছিল জলপাই রঙের হাফপ্যান্ট। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।

নৌ পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান বলেন,স্থানীয়দের তথ্যের ভিত্তিতে চর গঙ্গামতি থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি সমুদ্রে ভেসে এসে চরে আটকে গেছে।

স্থানীয় জেলে রহিম মিয়া জানান,
সকালে সাগরে জাল তুলতে গেলে মরদেহটি ভাসতে দেখি। পরে পুলিশে খবর দিই।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন,
কুয়াকাটার চর গঙ্গামতি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম