ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে বাড়ির পাশের গর্ত থেকে শিশুর মরদেহ উদ্ধার

সারাদেশ | কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধ ।

(৭ মাস আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ২:১১ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের গর্তে জমে থাকা পানি থেকে ইকরা আক্তার (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মসুয়া ইউনিয়নের মুগদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ইকরা ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুর থেকে ইকরা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হয়। মঙ্গলবার সকালে বাড়ির পাশের গর্তে পানিতে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

ইকরার নানা মো. আলম জানান, ইকরা মৃগী রোগে আক্রান্ত ছিল। প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেত এবং পরে খুঁজে আনা হতো। সোমবার নিখোঁজ হওয়ার পর আর ফেরেনি। অবশেষে মঙ্গলবার সকালে তার মরদেহ পাওয়া যায়।

কটিয়াদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, শিশুর মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রশাসনের অনুমতি নিয়ে লাশ হস্তান্তর করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯