ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মুক্তিযোদ্ধা সংসদের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে নড়াইলে সংবাদ সম্মেলন

সারাদেশ | নড়াইল প্রতিনিধি ।

(৭ মাস আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৭:৩৯ অপরাহ্ন

banglahour

ফ্যাসিস্ট আওয়ামী দোসর, দুর্নীতিগ্রস্ত ও বিতর্কিতদের দিয়ে মুক্তিযোদ্ধা সংসদের কমিটি গঠন করায় ক্ষোভ প্রকাশ করেছেন নড়াইলের বীর মুক্তিযোদ্ধারা। ওই কমিটি বাতিলের দাবিতে বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নড়াইল প্রেসক্লাব হলরুমে এক সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, শরীফ বাদশা মিয়া, এসএম মাসুম হিসাম ও শেখ মতিয়ার রহমান।

বক্তারা অভিযোগ করেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের উপেক্ষা করে দুর্নীতিগ্রস্ত ও বিতর্কিত কিছু ব্যক্তিকে দিয়ে জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে মুক্তিযুদ্ধের চেতনা ও মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।

তারা আরও বলেন, বর্তমান কমিটির নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। অবিলম্বে এ কমিটি বাতিল করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে জেলা মুক্তিযোদ্ধাদের পাশাপাশি গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯