রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই)–এর শিক্ষার্থীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইনস্টিটিউট প্রাঙ্গণে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো—
১.প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
২.বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করা।
৩.কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন
মোঃ তারেক হোসেন (অটোমোবাইল ষষ্ঠ পর্ব)
মোঃ বেলাল (মেকানিক্যাল ষষ্ঠ পর্ব)
সায়েম (অটোমোবাইল ষষ্ঠ পর্ব)
নাবিউল (সিভিল উড ষষ্ঠ পর্ব)
আল শাহরিয়ার (সিভিল উড ষষ্ঠ পর্ব)
নাদিম (মেকানিক্যাল ষষ্ঠ পর্ব)
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা বিএসপিআই প্রধান ফটকের সামনে কুশপুত্তলিকা দাহ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
