নড়াইলে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলামের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আশরাফুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় নড়াইলের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, সাংবাদিক ও আমরা একসাথে কাজ করবো। আপনাদের সহযোগিতায় নড়াইলকে অপরাধমুক্ত করা হবে। সাংবাদিকরা অগ্রিম তথ্য দিয়ে আমাদের সহায়তা করবেন, আর আমরা যেকোন অর্জন, ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার এবং আসামি গ্রেফতারের বিষয়ে যথাসময়ে আপনাদের অবগত করবো।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকসহ জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা অপরিহার্য।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
