ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিজলায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সারাদেশ | হিজলা প্রতিনিধি।

(৭ মাস আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৯:০৮ অপরাহ্ন

banglahour

বরিশালের হিজলা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এবার উপজেলার ৬টি ইউনিয়নের ১৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইলিয়াস সিকদার। উপস্থিত ছিলেন পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন, জামায়াতে ইসলামী হিজলার সেক্রেটারি সৈয়দ গুলজার আলম, হিজলা থানার ওসি মো. আমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অশোক কুমার চ্যাটার্জী এবং পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক বাপ্পী দে।

সভায় বক্তারা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতার আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার বলেন, “আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯