ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে ৪ বাংলাদেশী নাগরিককে হস্তান্তর

সারাদেশ | চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৭ মাস আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ১০:১২ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে ভারতে অনুপ্রবেশকারী ৪ বাংলাদেশী নাগরিককে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন ও ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে সীমান্তের মেইন পিলার ১০৫-এর নিকট শূন্য রেখায় কোম্পানী কমান্ডার পর্যায়ে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

বিজিবি: মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার আবুল বাশার মিয়া

বিএসএফ: ব্রহ্মনগর কোম্পানী কমান্ডার ধর্মেন্দ্র সিং

হস্তান্তরিতদের মধ্যে ছিলেন:

১ জন পুরুষ

২ জন মহিলা

১ জন অপ্রাপ্তবয়স্ক শিশু

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সীমান্তের বিভিন্ন স্থল দিয়ে অবৈধভাবে ভারতের রাজস্থানে প্রবেশ করেছিল এবং সেখানে বসবাস করছিল।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হাসান জানান, বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের অংশ হিসেবে এই ধরনের পতাকা বৈঠক দুই দেশের মধ্যে আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯