ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

সারাদেশ | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৭ মাস আগে) ২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ৫:৫২ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায়  এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড এবং  ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালতের বিজ্ঞ বিচারক। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। 
দন্ডাদেশপ্রাপ্ত আসামী হলো, চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়ি মাদ্রাসাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে খাইরুল ইসলাম (২৪)। 
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর বিকালে এ মামলার আসামী খাইরুল ইসলাম, সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে বাড়ী থেকে কৌশলে ডেকে  চুয়াডাঙ্গা মহিলা কলেজ রোড থেকে ইজিবাইকে তুলে নিয়ে যায়। পরদিন দিনগত রাত ১টার দিকে ওই মেয়েকে শহরের সুমুরদিয়া এলাকার একটি হলুদ ও আমবাগানে নিয়ে যায় এবং মেয়ের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এসময় মেয়েটি চিৎকার দিলে মেয়ের মুখ চেপে ধরে এবং ভয়ভীতি প্রদর্শন করে। পরিবারের লোকজন মেয়েটিকে খোঁজাখুঁজি অব্যাহত রাখলে তারা মাদ্রাসার পিছনে বিলের মধ্যে মেয়েটিকে দেখতে পায় এবং তাকে বাড়ি নিয়ে আসে। পরে চুয়াডাঙ্গা সদর থানায় মেয়ের বাবা বাদী হয়ে মামলা  দায়ের করেন।
এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক জগদীশ চন্দ্র বসু মামলাটি তদন্ত করে  খাইরুল ইসলামকে একমাত্র আসামী করে ২০২৪ সালের ২০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর আগে চুয়াডাঙ্গার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম  আদালতের বিচারক তৌহিদুল ইসলামের কাছে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আসামী খাইরুল ইসলাম।
মামলার স্বাক্ষ্য প্রমাণশেষে আসামীর বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক উপরোক্ত রায় ঘোষনা করেন। 
এব্যাপারে জানতে চাইলে চুয়াডাঙ্গার নারী ও শিশু ও নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এমএম শাহজাহান মুকুল বলেন, ধর্ষণ মামলাটি আদালতে প্রমাণিত হওয়ায় আমামী খাইরুলের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯