তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর চুড়ান্ত খেলায় ঈশ্বরগঞ্জ উপজেলা দল ২-০ গোলে তারাকান্দা উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তা, সাংবাদিক ও হাজারো দর্শকরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
