ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় নিখোঁজের তিনদিন পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সারাদেশ | ব্যুরো প্রধান, খুলনা |

(১ বছর আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৪:৪১ অপরাহ্ন

banglahour

খুলনায় নিখোঁজের তিনদিন পর মো. আলামিন ওরফে সবুজ (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ট্যাংক রোড এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত সবুজ রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামের সিরাজ মল্লিকের ছেলে। তবে তার মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ট্যাংক রোডের ৬৬/এমটি রোড এলাকার চারতলা একটি পরিত্যক্ত ভবনে ঝুলন্ত অবস্থায় সবুজের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, সবুজ মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং স্থানীয় একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন। গত ২৪ সেপ্টেম্বর কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যাননি। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজির পর না পেয়ে তার পরিবার ২৬ সেপ্টেম্বর রূপসা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ—আত্মহত্যা নাকি অন্য কিছু—তা জানা যাবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম