ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(১ বছর আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৪:৫০ অপরাহ্ন

banglahour

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আয়োজন করা হয়েছে ম্যারাথন দৌঁড়, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পর্যটন কমপ্লেক্স থেকে ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়। এরপর জিমনেশিয়াম থেকে বের হওয়া র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে পরিষদের এনেক্স ভবনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদ সদস্য মো. হাবীব আজম। প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেব প্রসাদ দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জুনাইদ উদ্দিন শাহ চৌধুরী, নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার খায়রুল আমিন।

সভায় বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ নীরুপা দেওয়ান, রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি আনোয়ার আল হক, পরিষদ সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান, নাইপ্রু মারমা ও বৈশালী চাকমা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্যুরিজম মিডিয়া ফেলোশিপ সম্মাননা প্রাপ্ত সাংবাদিক ইয়াছিন রানা সোহেল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা। সঞ্চালনা করেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব রাঙ্গামাটির সভাপতি বাদশা ফয়সাল ও বেতারের উপস্থাপিকা চৈতি ঘোষ।

আলোচনা সভা শেষে লেখক ইয়াছিন রানা সোহেলকে ‘পর্যটন ব্যক্তিত্ব’, রাঙ্গাদ্বীপকে ‘সেরা রিসোর্ট’ এবং আল আমিন সাজিদকে ‘সেরা কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে সম্মাননা দেওয়া হয়। এছাড়াও মাসব্যাপী ট্যুর গাইড প্রশিক্ষণার্থীদের সনদ ও ম্যারাথন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম