বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ছয়গাও বাজারে প্রায় ৮ টি ববসায়ীক দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
রবিবার ভোররাত ৪ টার দিকে হঠাৎ দোকানে থাকা মালিক ইউসুফ হাওলাদার দেখতে পায় দাউ দাউ করে আগুন জ্বলছে। তখন তার ডাকচিৎকারে বাজারের পাশ্ববর্তী এলাকার লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানাযায় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আলীর ভ্যারাইটিজ ষ্টোর, সালাউদ্দিন হাওলাদার মুদি দোকান, মালেক আকন বস্ত্র বিতান, সহিদ সরদার মুদি দোকান, সিয়াম হাওলাদার বস্ত্র বিতান সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও আরো ৩ টি দোকান আংশিক পুড়ে যায়।
তবে স্থানীয়রা জানান এসব ব্যবসায়ীদের প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ।
এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানে মালিকদের শান্তনা দিয়ে বলেন তাঁদের আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
