ফরিদপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় পিতা আব্দুল ওহাব মোল্লা(৪২) কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।
রবিবার বেলা আড়াইটার দিকে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শামীমা পারভীন এই আদেশ দেন। রায়ের সময় সাজা প্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিল। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, জেলার আলফাডাঙ্গা উপজেলার চর নারায়ণদিয়া গ্রামের রুহুল মোল্লার মেয়ে রেবেকার সাথে আসামি সদর উপজেলার চর কৃষ্ণনগর গ্রামের ওহাব মোল্লার বিয়ে হয়। বিয়ের তেরো বছর পরে তাদের বিচ্ছেদ হলে রেবেকা অন্যত্রে বিয়ে করে সংসার করে। তাদের দুই মেয়ে ১ম স্বামীর (আসামি ওহাব মোল্লা) বাড়িতেই বসবাস করে।
আসামি আব্দুল ওহাব মোল্লার তার বড় মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে নানা ভয়ভীতি দিয়ে ধর্ষণ করে আসে। ২০২৩ সালে ১৩ ফেব্রুয়ারী রাতে আবার এমন কাজ করলে ফোনে বিষয়টি তার মায়ের কাছে জানায়। এই ঘটনায় মেয়েটির মা রেবেকা বেগম বাদী হয়ে কোতয়ালী থানায় ধর্ষন মামলা দায়ের করে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন রায়ের বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, বাবার বিরুদ্ধে ১৩ বছরের শিশু মেয়েকে ধর্ষণ মামলায় দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ বিজ্ঞ আদালত এই রায় দেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
