ঢাকা, ১১ এপ্রিল ২০২৬, শনিবার, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুমিল্লায় বিজিবির নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে দেড় কোটি টাকার বাজি আটক

অপরাধ | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি

(৬ মাস আগে) ১ অক্টোবর ২০২৫, বুধবার, ৪:৫০ অপরাহ্ন

banglahour

কুমিল্লা জেলার রসুলপুর রেলওয়ে ষ্টেশন হতে টাস্কফোর্স অভিযানের মাধ্যমে এক কোটি সাইত্রিশ লক্ষ দশ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় বাজি মালিক বিহীন অবস্থায় আটক করা হয়। বিজিবি কুমিল্লা ব্যাটালিয়নে নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।

৩০ সেপ্টেম্বর রাতে  সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সরোয়ার জাহান এর উপস্থিতিতে, অত্র ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট এর নেতৃত্বে বিজিবি, পুলিশ, জেলা পুলিশ এবং রেলওয়ে পুলিশ সদস্যের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল গঠন করা হয়। উক্ত টাস্কফোর্স দল গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক রাত ১১ টায় কুমিল্লা জেলার সদর উপজেলার রসুলপুর রেলওয়ে ষ্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন এ অভিযান পরিচালনা করে।  অভিযানে ৪,৫৪,৪০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় বাজি মালিক বিহীন অবস্থায় আটক করা হয়। যার সর্বমোট মূল্য-১,৩৭,১০,০০০/- (এক কোটি সাইত্রিশ লক্ষ দশ হাজার) টাকা। জব্দকৃত চোরাচালানী মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯