ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মিথ্যা মামলাকে পুঁজি করে সম্মুখ সারির জুলাই যোদ্ধা এস এম সায়েমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার, ১১:০২ অপরাহ্ন

banglahour

জুলাই-আগস্ট আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবিতে মিরপুরে রাজপথ কাঁপানো আন্দোলনের অন্যতম প্রথম সারির সমন্বয়ক ও ছাত্রনেতা এস এম সায়েমের বিরুদ্ধে একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন তিনি।

জানা যায়, জুলাই-আগস্ট আন্দোলনের পরও এস এম সায়েম সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়, স্বৈরাচার বিরোধী ও আওয়ামীপন্থী প্রশাসনের অন্যায় আচরণের বিরুদ্ধে নির্ভীক কণ্ঠে কথা বলে আসছেন। ঠিক সেই কারণেই আওয়ামীপন্থী কিছু মহল ও প্রশাসনের একাংশ তার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই একটি মিথ্যা মামলাকে পুঁজি করে ‘বাংলা কণ্ঠ’ নামে একটি অনলাইন নিউজ পোর্টাল “জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সরকারি কর্মকর্তা ও পুলিশ অফিসারদের ভয় দেখিয়ে চাঁদা দাবি” – এমন অভিযোগ তুলে একটি সংবাদ প্রকাশ করে।

এ প্রসঙ্গে এস এম সায়েম বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ। আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য একটি কুচক্রিমহল এ ধরনের বানোয়াট তথ্য পরিবেশন করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উক্ত পত্রিকার সম্পাদক মহোদয়কে অনুরোধ করছি — প্রতিনিধি পাঠিয়ে আমার বিষয়ে প্রকৃত তথ্য সংগ্রহ করে সত্য সংবাদ প্রকাশ করুন।”

এস এম সায়েম আরও বলেন, “আমি সারাজীবন স্বৈরাচার ও বৈষম্যের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে আন্দোলন করেছি। সেই ভূমিকার কারণেই আমাকে মিথ্যা মামলা ও অপপ্রচারের মাধ্যমে ফাঁসানোর চেষ্টা চলছে। কিন্তু আমি সত্যের পথে অটল থেকে ছাত্র-জনতার অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাব।”

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আন্দোলনের সময় এস এম সায়েম ছিলেন মিরপুরের বিভিন্ন এলাকায় জুলাই যুদ্ধার অন্যতম সমন্বয়ক। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার নেতৃত্বে বহু শিক্ষার্থী রাজপথে নেমেছিল। তাই তাকে হেয় করতে পরিকল্পিতভাবে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে বলে তারা মনে করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম