ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রামপালে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যসহ নিহত ২

সারাদেশ | বাগেরহাট প্রতিনিধি

(১ বছর আগে) ৫ অক্টোবর ২০২৫, রবিবার, ৮:১৫ অপরাহ্ন

banglahour

 বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে স্থাপিত সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (৫ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সেনা সদস্য আরিফ হোসেন ও সেনা ক্যাম্পের ধোপা মো. হাসিব।

পুলিশ ও স্থানীরা জানায়, দুপুরে সেনা ক্যাম্পের ছাদে কাপড় শুকাতে গিয়ে প্রথমে অসাবধানবশত ধোপা হাসিব বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে সেনা সদস্য আরিফ হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দুজনকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার পর সেনা ক্যাম্প ও তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক তদন্তে জানা গেছে, ছাদে কাপড় শুকানোর সময় বিদ্যুৎ তারে স্পর্শ লাগায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

তবে সেনা ক্যাম্পে যোগাযোগ করা হলে বলা হয়, আইএসপিআর এর মাধ্যমে এসংক্রান্ত বিষয়ে প্রেসরিলিজ দেয়া হবে।


 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম