ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটি সদর ঝগড়াবিলে বিকেএসপি স্থাপন করা না হলে কঠোর আন্দোলনে যাবে খেলোয়াড়রা

খেলা | ‎রাঙ্গামাটি প্রতিনিধি

(৫ মাস আগে) ২২ অক্টোবর ২০২৫, বুধবার, ২:৫০ অপরাহ্ন

banglahour

‎রাঙ্গামাটি জেলা সদর ঝগড়াবিলে বিকেএসপি'র ‎আঞ্চলিক কেন্দ্র স্থাপন না করে অন্যত্র নিয়ে গেলে কঠোর আন্দোলনে যাবে বলে হুশিয়ারি দিয়েছে রাঙ্গামাটি জেলার সকল খেলোয়াড়বৃন্দ। 
বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ক্লাব এসোসিয়েশন রাঙ্গামাটি জেলা আয়োজনে ও ক্লাব এসোসিয়েশন ‎এর আহবায়ক মাহবুবুল বাসেত অপুর সভাপতিত্বে ‎বিশাল ঘন্টাব্যাপী মানববন্ধনে খেলোয়াড়েরা এই হুশিয়ারী দেন।
‎মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা এনসিপি নেতা সহিদুল ইসলাম, প্রীতিময় চাকমা, রিপন চাকমা, দিল বাহার রায় ও আব্দুল মান্নানসহ আরো অনেকে। 
‎‎বক্তারা বলেন, বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র নিয়ে ‎নানান তালবাহানা শুনা যাচ্ছে। আমরা সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন ও জেলা প্রশাসক মিজানুর রহমান থাকাকালিন সময়ে জেলা সদর ঝগড়া বিল স্থাপন করা যুক্তি যুক্ত বলে ক্রীড়া মন্ত্রনালয়ে মতামত পেশ করে গেছেন। আমরা আশা করি এই জেলা প্রশাসক ও ‎দ্বিমত পোষণ করবেন না। 
‎‎বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, একটি চক্র বিকেএসপিকে জেলা সদরের বাহিরে কাপ্তাই ও কাউখালীতে নিয়ে যেতে গভীর ষড়যন্ত্র করছে। ক্রীড়া মন্ত্রনালয়ে বিভিন্ন ধরনের পানি পরা দেওয়া হচ্ছে। রাঙ্গামাটি জেলার স্বনামধন্য খেলোয়াড় ও জাতীয় খেলোয়াড়দের দাবি বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র রাঙ্গামাটি জেলা সদরের ঝগড়া বিল স্থাপন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাই। বিকেএসপি আঞ্চলিক কেন্দ্র স্থাপনে কোন রকম তালবাহানা রাঙ্গামাটিবাসী সহ্য করবে না।
‎‎মানববন্ধন শেষে বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র রাঙ্গামাটি জেলা সদরে স্থাপনের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে ‎ক্রীড়া মন্ত্রনালয়ে একটি স্বারকলিপি প্রদান করা হয়।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯