পিরোজপুরের জিয়ানগরে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।
আজ শুক্রবার(২৪ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে উপজেলার ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলার উদ্বোধন করেন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খান।
সভাপতিত্ব করেন ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর কবির মান্নু।
খেলায় মোড়েলগঞ্জ প্রবাসী টাইগারর্স ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে জিয়ানগর রয়েল বয়েজ ফুটবল একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।
খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি এবং মেডেল বিতরণ করা হয়।
আজকের ফাইনাল খেলা কে কেন্দ্র করে ভবানীপুর ও আশপাশের গ্রামাঞ্চলে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ এবং মাঠ প্রাঙ্গণে উপচে পড়া দর্শকের উপস্থিতি এক গ্রামীণ উৎসবের আবহ তৈরি করে।
টুর্নামেন্টের আয়োজনে ছিল জিয়ানগর উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া সংসদ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
