ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীতে আজ তারুণ্যোর উৎসব উদযাপন উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খেলা | ইমরান খান রাজবাড়ী প্রতিনিধি

(১ বছর আগে) ২৭ অক্টোবর ২০২৫, সোমবার, ১:৪৩ অপরাহ্ন

banglahour

রাজবাড়ীর কালুখালীতে তারুণ্যোর উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলার ইউনিয়ন  পর্যায়ে  ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১ টায় রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ২ দিনব্যাপী এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার মহুয়া আফরোজ।

এ সময় রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফা, রতনদিয়া ইউনিয়ন পরিষদের সচিব রবিউল ইসলাম, মাজবাড়ী ইউনিয়ন পরিষদের পরিষদের সচিব বিধান বিশ্বাস উপজেলা সহকারী প্রোগ্রামার মিলম হোসেন,খাগজানা উচ্চ বিদ্যালয়ের মাষ্টার মোকলেছুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে রতনদিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ৩-০ গোলে মাজবাড়ী ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।‌

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম