ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মাদকের বিরুদ্ধে 'হাওর ম্যারাথন' অনুষ্ঠিত

খেলা | কিশোরগঞ্জ প্রতিনিধি

(১০ মাস আগে) ৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৩:৩৫ অপরাহ্ন

banglahour

 চলো দৌড়াই মাদকের বিরুদ্ধে এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জের অষ্টগ্রামে অনুষ্ঠিত হলো 'হাওর ম্যারাথন ২০২৫'।
আজ শুক্রবার সকালে ইয়ুথ এন্ড চাইল্ড সিকিউরিটি কিশোরগঞ্জের উদ্যোগে অষ্টগ্রাম ইটনা মিঠামইন সড়কে ১৪ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হয়।
তরুণদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে, স্বাস্থ্যকর জীবনধারার প্রতি আগ্রহী করতে এই ম্যারাথন আয়োজন করা হয়। অষ্টগ্রাম জিরো পয়েন্ট থেকে মিঠামইন জিরো পয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার ম্যারাথনে দেশের বিভিন্ন প্রান্তের শতাধিক দৌড়বিদ অংশ গ্রহণ করেন।
এই ম্যারাথনের উদ্বোধন করেন অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু |প্রতিযোগিতায় মো. রাব্বি প্রথম, রফি দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অর্জন করেন রায়হান।
ম্যারাথন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রহুল আমিন, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর কবির, মিঠামইন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার, ইয়ুথ এন্ড চাইল্ড সিকিউরিটি কিশোরগঞ্জ জেলার সভাপতি মোঃ শাওন প্রমুখ।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম