বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে, বান্দরবান-৩০০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী দলের সাবেক সভাপতি মিসেস ম্যামাচিং-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার ( ৪ নভেম্বর ২০২৫) দুপুর ১২টায় বান্দরবানের পুরাতন রাজবাড়ীস্থ মিসেস ম্যামাচিং-এর বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে দলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি এবং ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোঃ ওসমান গণি, মজিবুর রশিদ, আবদুল মাবুদ, সাশৈ প্রু, নেজাম উদ্দিন চৌধুরীসহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
সূত্র জানায়, বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক পরিবেশে, যেখানে আসন্ন নির্বাচনে বান্দরবানে বিএনপির বিজয় নিশ্চিত করতে সবাই ঐকমত্যে পৌঁছান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
