জামালপুরে গৃহবধূ অপহরণ মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই দন্ডাদেশ দেন।
দন্ডিত আসামিরা হলো মেলান্দহ উপজেলার
ভাংগুনী ডাংঙ্গা গ্রামের মুন্না ওরফে মোন্নাফের পুত্র মোঃ মজনু, একই গ্রামের ইমান আলীর পুত্র মোঃ জহুরুল ইসলাম, রান্ধনীগাছা গ্রামের হাতেম আলী খন্দকারের পুত্র হানিফ খন্দকার এবং আবুল কাশেমের পুত্র মোঃ মমিন মিয়া।
রাষ্ট্র পক্ষের আইনজীবি এডভোকেট ফজলুল হক জানান, সাজাপ্রাপ্ত আসামিরা গৃহবধূর বাবার বাড়ির বাসিন্দা এবং আসামি মোঃ মজনু দীর্ঘদিন যাবত গৃহবধূকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। সেই জেড়ে ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি বিকেলে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাবার পথে সদরের রশিদপুর এলাকা থেকে গৃহবধূকে অপহরণ করে আসামিরা। পরে আসামি হানিফ খন্দকারের বাড়ি থেকে উদ্ধার করা হয় গৃহবধূকে।
ঘটনার দুইদিন পর ১১ ফেব্রুয়ারি গৃহবধূর বাবা বাদী হয়ে জামালপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন।
এই মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আসামিদের উপস্থিতিতে আদালত এই আদেশ দেন। জরিমানার টাকা ভুক্তভোগী পাবেন বলে আদেশ দেওয়া হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
