ঢাকা, ৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনার মৃত শিল্পাঞ্চল পুনরুজ্জীবনে বকুলের প্রতি শিক্ষক–সুধী সমাজের সমর্থন

রাজনীতি | ব্যুরো প্রধান খুলনা

(১ মাস আগে) ৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০:২৫ পূর্বাহ্ন

banglahour

অবহেলিত খুলনা শিল্পাঞ্চলের শিক্ষক সিবিএ নেতা ও সুধীজনদের সমন্বয়ে বিএনপি'র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের সমর্থনে আজ সন্ধ্যায় খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজে এক   সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে  সভাপতিত্ব করেন  প্লাটিনাম যুবলী জুট মিলের সাবেক সিবিএ সভাপতি মোহাম্মদ নুরুল হক। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা খালিশপুর কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াহিদুর
রহমান, খুলনা সিটি মেডিকেল এর চিকিৎসক ডাঃ মোহাম্মদ রফিকুল হক বাবলু, হাজী মোহাম্মদ মহসিন কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ফারুকী আজম,হাজী শরীয়তুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক  শেখ জাহিদুজ্জামান,  বিএনপি নেতা মজিবর রহমান, রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা আব্দুল খালেক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
বক্তারা আরো বলেন,দেশের এই ক্রান্তিলগ্নে বিএনপির হাতকে শক্তিশালী করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে  খুলনা ৩ আসনে বিএনপি প্রার্থী
আলহাজ্ব রকিবুল ইসলাম   বকুলের প্রতিসমর্থন ও স্বস্তি 
প্রকাশ করেছেন । এ অঞ্চলের বন্ধ শিল্প কলকারখানা আবার চালু করে অত্র অঞ্চলের মানুষের বেঁচে থাকার অধিকার ও শিক্ষা ব্যবস্থাকে সমুন্নত রাখতে ধানের শীষ প্রতীকে বকুলকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন তারা।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম , +৮৮০১৭৭৮০০৪৭০০,contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com