বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন—
“দেশের সংকটময় মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খুবই প্রয়োজন। তিনি আমাদের সাহস, গণতন্ত্র ও দেশমাতৃকার প্রতীক। দেশ-বিদেশের কোটি মানুষ আজ তাঁর জন্য উদ্বিগ্ন এবং সুস্থতার জন্য দোয়া করছেন।”
শনিবার কোম্পানীগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে তেলিখাল ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোয়া পরিচালনা করেন দারুল হাদিস দলরইগাঁও মাদ্রাসার মুহতামিম মুফতি সিকন্দর আলী।
আরিফুল হক চৌধুরী বলেন,
“খালেদা জিয়ার চিকিৎসা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে চলছে। লন্ডন থেকেও চিকিৎসার অগ্রগতি নিয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান।”
দোয়া মাহফিলের আগে আরিফুল হক চৌধুরী উত্তর রানিখাই ইউনিয়নের বেথমুরা গ্রামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক আলী আকবর, সিনিয়র সহ-সভাপতি সওকত আলী বাবুল, সহ-সভাপতি মো. নজীর আহমদ, হাজী আব্দুর রকীব, অ্যাডভোকেট কামাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, প্রচার সম্পাদক জয়নুল আবেদীন জনি।
এছাড়া উপস্থিত ছিলেন—
উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন দুদু, সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, সাধারণ সম্পাদক উসমান গণি, উপজেলা কৃষক দলের সভাপতি আলমঙ্গীর আলম চেয়ারম্যান, তেলিখাল ইউনিয়ন বিএনপির সভাপতি আনু মিয়া মেম্বার, সাবেক সভাপতি অ্যাডভোকেট মকদ্দছ আলী, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বিলাল আহমদ, আব্দুল আহাদ ও সিরাজ উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন—
সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, জেলা শ্রমিকদলের সভাপতি হাজী সুরমান আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তোহেল, জেলা যুবদলের সহসভাপতি সাহেদ আহমদ চমন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সিলেট ১৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ফয়েজ আহমদ, ও যুবদল নেতা মুজ্জামেল আলম সাদ্দাম।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
